Thursday 28 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে জুলাই শহিদদের পরিবারের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ১৯:৩৭ | আপডেট: ২৮ মে ২০২৬ ১৯:৪৩

জুলাই শহিদের পরিবারের সঙ্গে জামায়াত নেতারা।

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষ্যে জুলাই শহিদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতারা। বৃহস্পতিবার (২৮ মে) দিনভর ঢাকা মহানগরীতে বসবাসরত শহিদদের বাসায় বাসায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এবং মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

বিজ্ঞাপন

তারা সকালে পল্টন এলাকায় শহিদ কামাল মিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। পরে দুপুরে ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী এলাকায় শহিদ আসলাম, শহিদ আরিফ, শহিদ শাহাদাত হোসেন শাওন, শহিদ জিহাদ ও শহিদ জাহাঙ্গীর আলমের পরিবারের সঙ্গে দেখা করেন।

এরপর কুতুবখালীতে শহিদ নাঈম হাওলাদার, শহিদ শাকিল ও শহিদ নাসির উদ্দিনের বাসায় এবং মোকাররম মসজিদ শেখদীতে শহিদ নুর হোসেন, শহিদ জিহাদ হোসেন, শহিদ আহমদ আবদুল্লাহ, শহিদ জাহাঙ্গীর খাঁ, শহিদ রবিন মিয়া ও শহিদ আব্দুল হান্নানের পরিবারের সঙ্গে দেখা করেন।

এ সময় নেতারা শহিদদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সামগ্রী উপহার দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর