Wednesday 27 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী ও মির্জা ফখরুলকে ধন্যবাদ জানালেন সামারুহ মির্জা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ২১:২৪

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে সামারুহ মির্জা। ছবি: সংগৃহীত

ঢাকা: ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন মির্জা ফখরুলের বড় মেয়ে সামারুহ মির্জা।

বুধবার (২৭ মে) অস্ট্রেলিয়া প্রবাসী সামারুহ মির্জা তার ফেসবুক ওয়ালে লিখেন, ‘ঠাকুরগাঁও-এ বিশ্ববিদ্যালয় দরকার ছিল, হবে ইনশাআল্লাহ। থাঙ্কস টু পিএম অ্যান্ড আব্বু। আল্লাহর ওয়াস্তে একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি হোক। আব্বু ইস রাইট। কৃষিজমি যেন নষ্ট না হয়। ভার্টিক্যাল বিশ্ববিদ্যালয় তৈরি হোক। কোয়ালিটি টিচার আসুক এবং কোয়ালিটি টিচিং যেন হয়। কৃষি জমিতে বরং ফসলই চাষ হোক। তাইলে অন্তত পেটের চিন্তা করতে হবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও লিখেন, ‘অন এ সিরিয়াস নোট। এই বিশ্ববিদ্যালয় এ একটা বিশ্বমানের ভাষা ইনস্টিটিউট হোক, রিসার্চ হোক জলবায়ু পরিবর্তন নিয়ে, কৃষিতে টেকনোলজি আর রোগ প্রতিরোধ নিয়ে। ডেঙ্গু নিয়ে। এই বিশ্ববিদ্যালয় যেন দেশের সবচেয়ে চমৎকার একটা ইকো ফ্রেন্ডলি বিশ্ববিদ্যালয় হয়। হিমালয়ের পাদদেশে এর থেকে সুন্দর আর কী হতে পারে?