Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৬ ০০:১৭

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: সাবেক এমপি ও প্রতিমন্ত্রী এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহা শনিবার (১৬ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজা নামাজ রোববার (১৭ মে) বেলা ১১ টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। ওই নামাজে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

শনিবার (১৬ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।

তিনি জানান, সোমবার সকাল ১০ টায় নয়াপন্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ওই জানাজায় অংশ নেওয়ার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এবং বিশেষ করে মুন্সীগঞ্জ জেলার ঢাকাস্থ সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আবদুস সালাম বলেন, ‘সোমবার দুপুর ১২ টায় লৌহজং উপজেলার বেজগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং বাদ আসর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

এদিকে মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও দলের মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর