Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টির নির্বাচনি ব্যয় ৫ লাখ টাকা

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৮:৪২ | আপডেট: ১৩ মে ২০২৬ ২২:২৯

জাতীয় পার্টি। ফাইল ছবি

‎ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনি ব্যয়ের হিসাব কমিশনে জমা দিয়েছে জাতীয় পার্টি। এবারের নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে পাঁচ লাখ টাকা।

‎বুধবার (১৩ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে হিসাবের এই নথি জমা দেওয়া হয়। ‎দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে এই হিসাব জমা দেন দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া।

জানা গেছে, ‎জাতীয় পার্টির হয়ে নির্বাচনে ১৯৬ জন প্রার্থী অংশ নেন। তবে প্রার্থীদের প্রচারে কোনো টাকা বরাদ্দ দেয়নি দলটির। নির্বাচনি প্রচার বাবদ দলটি খরচ করেছে ৩ লাখ ২৫ হাজার টাকা, জনসভা বাবদ খরচ ১ লাখ ১৫ হাজার টাকা। আর স্টাফ খরচ বাবদ দলটি ব্যয় করেছে ৬৫ হাজার টাকা।

‎ইসিতে জমা দেওয়া নির্বাচনি ব্যয়ের হিসাবে জাতীয় পার্টি জানিয়েছে, প্রাইম ব্যাংক পিলসি বনানী শাখার একটি অ্যাকাউন্টের মাধ্যমে দলটি নির্বাচনি ব্যয় করেছে। ওই অ্যাকাউন্টে এখন ৩৮ হাজার ৫০০ টাকা আছে।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর