Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে চাই: বিএনপি প্রার্থী নিশিতা

‎ সিনিয়র করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৬:২২ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৭:৫৫

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে চাই।

‎মঙ্গলবার (২১ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

‎সেলিনা সুলতানা নিশিতা বলেন, বিএনপির পক্ষ থেকে ফরম জমা দেওয়া হয়েছে। দেশে ২৬ সালের নির্বাচনটি আর আট দশটি নির্বাচনের মতো না।

‎তিনি আরও বলেন, অনেককে গুম-খুন হতে হয়েছে। ব্যক্তিগতভাবে আমাকেও জেল খাটতে হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজপথে ছিলাম।

তিনি বলেন, এখন বাকস্বাধীনতা ও আইনের শাসনের নিশ্চয়তা আছে। তবে তা যৌক্তিক ও শালীন হতে হবে।

বিজ্ঞাপন

তারেক রহমান ও মনোনয়ন বোর্ডের প্রতিটি সদস্যের প্রতি তিনি ধন্যবাদ জানান।

তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর