Saturday 18 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নারী শক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৬ ১৫:৫৪

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নারী উইং জাতীয় নারীশক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মনিরা শারমিনকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। এ ছাড়া মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে নুসরাত তাবাসসুমকে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন এমপির অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাগুফতা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনজিলা ঝুমা। যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিদ, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা। অন্যদিকে যুগ্ম সদস্য সচিব হয়েছেন দ্ব্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।

বিজ্ঞাপন

এ ছাড়া সংগঠনের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম। সংগঠক হিসেবে রয়েছেন রেহনুমা রুমা, ফারজানা আক্তার, মনি মুক্তা, সেজুতি আক্তার, ঐশি আলম পৃথ্বী, নির্মী আক্তার নিপা, শাহিন সুলতানা ইতি, সাদিয়া আলম স্নিগ্ধা, বেনজির আক্তার, সাবরিনা রহিম প্রিয়া, ফালানি রবিদাস, ঋদিতা হৃদি, ফারহা এমদাদ ও সুরাইয়া ইয়াসমীনসহ মোট ১৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত এই কমিটি সারা দেশে নারীর অধিকার রক্ষা এবং তাদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলার লক্ষ্যে কাজ করবে।