Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে বুধবার বিক্ষোভ মিছিল করবে ছাত্রশিবির

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৯:০৪ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ২০:০৯

ঢাকা: গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ইসলামী ছাত্রশিবির।

আগামীকাল বুধবার (৮ এপ্রিল) বিকেল ৫ টায় ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই মিছিল বের হবে।

সংগঠনটির ঢাকা মহানগর পূর্ব শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মুহাম্মদ দাউদ ৃখান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ডাকসুর পরিবহন সম্পাদক এবং ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আব্দুল্লাহ।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর