Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ২০:০৯ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ২২:০১

হত্যার শিকার ফারুক হোসেন।

যশোর: যশোরের অভয়নগরে ইজিবাইক চোর সন্দেহে ফারুক হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বরসংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন কেশবপুর উপজেলার গহরভাঙা গ্রামের আনসার উদ্দিনের ছেলে। তিনি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন গুয়াখোলা গ্রামে নজরুল মোল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বাবা ও বোনকে নিয়ে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ইজিবাইক স্ট্যান্ডের ভেতরে এক যুবককে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় একদল যুবক। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিজ্ঞাপন

নিহতের বোন তাসনিয়া তাসিন তিশা বলেন, ‘আমার বড়ভাই ফারুক হোসেন একজন মানসিক রোগী ছিলেন। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। তবে আমার ভাই অপরাধ করে থাকলে তাকে এভাবে পিটিয়ে হত্যা না করে পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, ‘মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন চার্জ) এস. এম. নুরুজ্জামান বলেন, ‘চোর সন্দেহে পিটিয়ে আহত করা এক যুবককে নূরবাগ ইজিবাইকস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর