Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইহুদী-মার্কিন আগ্রাসনের মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ২০:৫২ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ০০:১৪

ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন।

ঢাকা: ইহুদী-মার্কিন আগ্রাসনের মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন।

তিনি বলেন, মহান আল্লাহ বলেন, “তোমরা ইমানদারদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে পাবে ইহুদী ও মুশরিকদেরকে”। তাই ইহুদী-মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (৩ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে ইহুদী-মার্কিন আগ্রাসন রুখে দাড়ানোর আহ্বান জানিয়ে ইসলামী ঐক্যজোট আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমবেশে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব ইলিয়াস রেজার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, হারুনুর রশীদ খান, আতাউল্লাহ খান, মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজী, হান্নান, আব্দুল মোনেম, মাওলানা ওবাইদুল হক, মোজাম্মিল মিয়াজি, শামছুল আলম, মাওলানা ইউসুফ প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, মহান আল্লাহ আরও বলেছেন, মুমিনদের উচিত নয় মুমিনগণ ছাড়া কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা; সুরা- আলে ইমরান।

তারা বলেন, ইসরায়েল ও আমেরিকা ভীমরুলের চাকে ঢিল দিয়ে এখন ভীমরুলের কামড়ে মরণঅবস্থায়। কুস্তিতে আমেরিকার ময়লার ড্রাম ডোনাল্ড ট্রাম্প তলে পড়ে ধরাশায়ী হয়ে এখন বলে ‘জিতে গেছে’। এখন যুদ্ধ শেষ করতে চায়। কিন্তু ইরান ছেড়ে দিতে রাজি নয়।