Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহাত্তরের সংবিধানেই স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল: আখতার হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৭:০১

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। ফাইল ছবি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ১৯৭২ সালের সংবিধানে স্বৈরতন্ত্রের বীজ বপন হয়েছে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে প্রবেশের সময় সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ৭২–এর সংবিধানে স্বৈরতন্ত্রের বীজ শেখ মুজিবুর রহমানকে সামনে রেখেই বপন করা হয়েছিল।

আখতার হোসেন আরও বলেন, বাহাত্তরের সংবিধানের মূল নীতির সঙ্গে বিএনপির অনেক কিছু সাংঘর্ষিক। দলীয় নীতিতে যতটুকু যায়, বিএনপি ততোটুকুই মানতে চায়, বাকিটা মানতে চায় না।

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি জানান, সংবিধান সংশোধনের জন্য সরকার যে কমিটি গঠনের কথা বলেছে সেটিতে বিরোধীরা যাবেন না। তবে সংবিধান সংস্কারের জন্য সরকার কোনো কমিটি গঠনের প্রস্তাব দিলে সেটি তারা ভেবে দেখবেন।

বিজ্ঞাপন

বক্তব্যের একপর্যায়ে আখতার হোসেন বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধীরা রাজি, আইনমন্ত্রীর এমন কথাও ঠিক নয়। এই বিষয়ে বিরোধী দলীয় নেতার বক্তব্যকে মিসকোট করেছেন আইনমন্ত্রী।

তিনি আরও জানান, বিএনপি তাদের সুবিধামত সংবিধান সংশোধন করতে চায়, যা জুলাইয়ের আকাঙ্ক্ষাবিরোধী। সরকারের প্রস্তাবিত সংবিধান সংশোধন কমিটির কোনো আইনি ভিত্তি নেই এবং এমন কোনো কমিটির প্রস্তাব বিরোধীরা মেনে নেবেন না।