Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামের পদত্যাগ

জাবি করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২২:১৮ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০০:৩৩

আবু তৌহিদ মুহাম্মদ সিয়াম

জাবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মুহাম্মদ সিয়াম পদত্যাগ করেছেন।

সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তৌহিদ মুহাম্মদ সিয়াম বলেন, ‘গত ২৮ মার্চ সংগঠনের দফতর সেলের মাধ্যমে ছাত্রশক্তির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আমি পদত্যাগপত্র পাঠিয়েছি। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছি। এখানে অন্য কোনো রাজনৈতিক চাপ কাজ করেনি। আমি আপাতত রাজনীতি বা এসব বিষয় নিয়ে ভাবছি না। বৈষম্যবিরোধী আন্দোলনে জাবি শাখার নেতৃত্ব দিয়ে স্বৈরাচার হাসিনা সরকারকে উৎখাত করেছি—এটি আমার জীবনের সেরা অর্জন। বিপ্লবের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া ছাত্রশক্তি ও এনসিপির প্রতি আমার শুভকামনা থাকবে।’

বিজ্ঞাপন

জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন, ‘আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তকে স্বাগত জানাই। তৌহিদ মুহাম্মদ সিয়াম ভাই আমাদের জুলাই বিপ্লবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার হাত ধরেই আমাদের রাজনীতিতে পথচলা শুরু। আশা করি, তিনি ভবিষ্যতে আবার রাজনীতিতে ফিরে এসে বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দেবেন।’

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির একটি সূত্র জানিয়েছে, তৌহিদ মুহাম্মদ সিয়ামের পদত্যাগপত্র জমা পড়লেও তা এখনো আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। সংগঠনের শীর্ষ পর্যায় থেকে পর্যালোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর