Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির পদ থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ০০:১৪ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১২:০০

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের সদস্য এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর সাংগঠনিক শৃঙ্খলার অংশ হিসেবে তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে সরে দাঁড়ান।

তার পদত্যাগের পর শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।