Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন করে কেউ ফ্যাসিবাদী হওয়ার দুঃসাহস দেখাবে না: জামায়াত আমির

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ০০:১৪ | আপডেট: ২১ মার্চ ২০২৬ ১১:৫৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দেশে আর কেউ নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না।

শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর জাতি এমন এক সময়ে ঈদ উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন যে, এখন থেকে দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে বসবাস করতে পারবে এবং নাগরিকরা তাদের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা পাবে।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, গণভোটে দেশের বড় একটি অংশ এই সনদের পক্ষে রায় দিয়েছে, তাই এটি বাস্তবায়নে সরকারের কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি দল-মত নির্বিশেষে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরিশেষে, ঈদের আনন্দ ধনী-দরিদ্র সবার মাঝে ভাগ করে নেওয়ার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর