Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক হলেন বেলায়েত হোসেন মৃধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১০:০৯ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৩:০২

বেলায়েত হোসেন মৃধা। ছবি: সংগৃহীত।

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা-কে দলের জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলায়েত হোসেন মৃধার অভিজ্ঞতা, সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতা দলের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে দল।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর