Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে শ্রমিক লীগের সাবেক নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ০৪:০২ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১১:২৬

বাগেরহাটে শ্রমিক লীগের সাবেক নেতা সোহাগ শেখ। ছবি: সংগৃহীত

বাগেরহাট: জেলার মোল্লাহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ শেখকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে একাধিক গুলি লেগেছে।

শনিবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে উদয়পুরের পানবাজারে একটি পাবলিক টয়লেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ উদয়পুর গ্রামের আবু দাউদ শেখের ছেলে। তিনি হার্ডওয়ারের ব্যবসা করতেন।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক বলেন, ‘রাত ১০টার দিকে উদয়পুর বাজারের দোকান বন্ধ করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ‍উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তদন্তের পর জানা যাব বলে জানান ওসি।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর