Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২২:৫৪ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ২২:৫৬

মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এমপির মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসকরা এই অস্ত্রোপচার সম্পন্ন করেন এবং সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের এপিএস শাওন। তিনি বলেন, বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন।

এপিএস শাওন জানিয়েছেন, সবার দোয়ায় দুটি অপারেশনই সফল হয়েছে। তিনি নেতার পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং জানিয়েছেন যে চিকিৎসকরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার বিকেল ৩টায় প্রথম দফার অস্ত্রোপচার শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬ টায় শেষ হয় এবং পরবর্তীতে শারীরিক প্রয়োজনীয়তায় সাড়ে ছয়টা থেকে দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু করা হয়।

গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতিও পরিবারের পক্ষ থেকে রাখা হয়েছে।

এদিকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর