Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১৬ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিনুল

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১১:৩২ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৩:৩৭

ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী ছিলেন আমিনুল হক।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছেন ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। আবেদনে তিনি ওই আসনের ভোট পুনর্গণনার নির্দেশনা চেয়েছেন।

রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে গত ২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বিএনপির আরও চার প্রার্থী। তারা হলেন- কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

বিজ্ঞাপন

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর