Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির নেতা তনুকে অব্যাহতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২

এনসিপির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলটির দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে আহমেদুর রহমান তনুকে দলের সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা পাওয়ার পর শৃঙ্খলা কমিটি বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর