Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমানকে দেখতে গেলেন ডা. রফিক

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৭

সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে হাসপাতালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

রোববার (২২ ফেব্রুয়ারি) হাসপাতালে গিয়ে ডা. রফিকূল ইসলাম সেলিনা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত কথা বলেন। এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সেলিনা রহমান গত কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরবর্তীতে তার পায়ে তীব্র ব্যথা অনুভূত হলে পরীক্ষা-নিরীক্ষার পর তার পায়ের শিরায় রক্তনালী জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বোসিস (DVT) রোগ ধরা পড়ে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)-তে স্থানান্তর করা হয়। সেখানে তার প্রথমে শারীরিক অবস্থার অবনতি হলেও পরবর্তীতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সেলিনা রহমানের আশু আরোগ্য কামনায় তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর