Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খ‌লিলুর রহমানের সঙ্গে পা‌কিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৪ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৩

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমান ও পা‌কিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

ঢাকা: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খ‌লিলুর রহমানের সঙ্গে টে‌লিফোনে কথা বলেছেন পা‌কিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২২ ফেব্রুয়া‌রি) দুই পররাষ্ট্রমন্ত্রীর টে‌লিফো‌ন আলাপের তথ্য জা‌নিয়েছে পা‌কিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পা‌কিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার খ‌লিলুর রহমা‌নকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দা‌য়িত্ব নেওয়ায় অভিনন্দন জানিয়েছেন। উভয় নেতা শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির একটি যৌথ দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তারা পাকিস্তান ও বাংলাদেশের জনগণের জন্য একটি দূরদর্শী অংশীদারিত্ব গড়ে তোলার জন্য বিভিন্ন খাতে এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হন।

বিজ্ঞাপন

ঘুমেও মিলবে অফুরন্ত পুণ্য
২২ আগস্ট ২০২৬ ১৮:৩৫

আরো

সম্পর্কিত খবর