Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা ছাত্রদলের

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪২ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৩

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত

ঢাকা: রমজান উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ।

বুধবার (১৮ ফেব্রুয়া‌রি) রাতে পবিত্র রমজান উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের দেওয়া এক বার্তায় তারা এ শুভেচ্ছা জানান।

ছাত্রদলের সভাপতি আর সাধারণ সম্পাদক বলেন, রমজান মাস আত্বসংযমের, আত্বত্যাগ, পারস্পরিক সহমর্মিতা ও আত্বশুদ্ধির এক সুমহান মাস।

এই মহিমান্বিত মাসে সিয়াম সাধনা, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্বশুদ্ধি অজনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা এবং সম্প্রীতিসহ মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের সুযোগ হয়।

বিজ্ঞাপন

গুনাহ থেকে মুক্ত হয়ে কল্যাণকর জীবন গড়ার পথে উদ্বুদ্ধ করে পবিত্র মাস রমজান। ব্যক্তিগত জীবনের শুদ্ধতার চচার এই ছোঁয়া আসুক আমাদের রাষ্টীয় জীবনেও। রমজানের আলোয় আলোকিত হোক আমাদের প্রাত্যহিক যাপিত জীবন।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর