Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্রের সামনে ৭৯ হাজার টাকা বহনে জামায়াত নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৫

জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি শরীফ হাসানকে ভোটকেন্দ্রের সামনে ৭৯ হাজার টাকা বহনের অভিযোগে আটক করেছে পুলিশ। জেলা শহরের রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়।

অভিযোগ উঠেছে, ভোটকেন্দ্রে নিয়োজিত পোলিং এজেন্ট ও কর্মীদের জন্য এই টাকা বরাদ্দ ছিল।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহীদুর রহমান এসব তথ্য জানান।

তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে শরীফকে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দীন আল আজাদ জানান, শরীফ হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা পৌর জামায়াতের সভাপতি আব্দুস শুকুর বলেন, ‘বিষয়টি পরিকল্পিত। যে টাকাসহ তাকে ধরা হয়েছে, সেগুলো খাবার ও ভ্যানভাড়ার জন্য তার কাছে রাখা ছিল।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর