Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য করবেন না: জামায়াত আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ১১:০৬ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:৫৭

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানিয়েছেন, কোনো আলেম-ওলামাকে নিয়ে অশোভন মন্তব্য না করার জন্য।

রোববার (১৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ আহবান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, যারা সত্যিই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের জন্য স্পষ্ট বার্তা— কোনো বিজ্ঞ আলেম-ওলামাকে নিয়ে দয়া করে কোনো অশোভন মন্তব্য করবেন না।

তিনি আরও সতর্ক করেন, যদি কেউ এমনটি করেন, তবে ধরে নেওয়া হবে যে তিনি আসলেই জামায়াতে ইসলামীকে ভালোবাসেন না।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর