Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী! | ছবি


১০ এপ্রিল ২০২৪ ১০:৪০ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৪:৪০

ঈদ মৌসুমে সদরঘাট এমনই জনবহুল, কোলাহলমুখর।

ঈদ। তাই যেতেই হবে বাড়ি। দেশের দক্ষিণাঞ্চলের সেই ঈদযাত্রা এখন অনেকটাই নির্বিঘ্ন হয়েছে পদ্মা সেতুর কল্যাণে। তারপরও ওই অঞ্চলের মানুষদের কাছে এখনো জলপথই যাতায়াতের অন্যতম প্রধান উপায়। ঈদযাত্রাতেও দক্ষিণ-দক্ষিণপূর্বাঞ্চলের জেলাগুলোর দিকে ধাবমান লঞ্চগুলোতে তাই এখন উপচে পড়া ভিড়। লঞ্চের কেবিন থেকে শুরু করে ডেক, ছাদ— কোথাও যেন তিন ধারণের জায়গা নেই। সদরঘাট এখন তাই ভীষণ কর্মচঞ্চল।

সদরঘাট ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

আরো