Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুগ্ধ মঞ্চে শহিদ পরিবারের সদস্যদের হাতে জুলাই প্রদর্শনী উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ২০:৫৬ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ২২:৫০

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে উত্তরার মুগ্ধ মঞ্চে জুলাই প্রদর্শনী উদ্বোধন। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চে দিনব্যাপী জুলাই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) শহিদ পরিবারের সদস্যরা এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

‘জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা’ আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন শহিদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুন মাখমিন, শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান এবং শহিদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন।

এ সময় শহিদ আব্দুন নূরের বাবা মাওলানা বাশার, শহিদ আসাদুল্লাহর স্ত্রী ফারজানা আক্তার, শহিদ জাহিদুজ্জামান তানভিনের মা বিলকিস জামান, শহিদ নাইমা সুলতানার মা আইনুন নাহার এবং শহিদ রিদয়ান শরীফ রিয়াদ জয়ের মা রুপালি আক্তার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা’র যুগ্ম আহ্বায়ক ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে তারিখ হাসান, তাহমিদ হুজাইফা, তালহা জুবায়ের সজীব, ইমরান হোসাইন ইমু ও আহমেদ সামরানসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যরা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

আয়োজকরা জানান, বিকেল ৪টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। সন্ধ্যার পর কাওয়ালি সন্ধ্যায় কাশিদা ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। রাতে ‘বিদ্রোহের উত্তরা’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েঠে। অনুষ্ঠানে উত্তরাসহ আশপাশের এলাকার বাসিন্দারা অংশ নেন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর