Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৫ কোটি বৃক্ষরোপণে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ আসছে শিগগিরই

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ২১:০৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

ঢাকা: সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে চারাগাছের রোপণ, পরিচর্যা ও অগ্রগতি পর্যবেক্ষণের জন্য শিগগিরই ‘ট্রি মনিটরিং অ্যাপ’চালু করা হবে। তথ্যপ্রযুক্তিনির্ভর এই অ্যাপের মাধ্যমে রোপণ করা গাছের অবস্থান ও সার্বিক অগ্রগতি ডেটাভিত্তিকভাবে পর্যবেক্ষণ করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে গঠিত সেলের সহায়ক টাস্কফোর্সের দ্বিতীয় সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বিজ্ঞাপন

সভায় সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কর্মসূচিটির গুরুত্ব তুলে ধরে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। কর্মসূচির বাস্তবায়ন আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ও টেকনিক্যাল এক্সপার্ট ড. মো. সাইমুম পারভেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শামিমা বেগম, যুগ্ম সচিব শাহানারা ইয়াসমিন লিলীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর