Sunday 06 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৯:৩৬ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ২০:১৮

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় ৭টি জেলায় মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১২ লাখের বেশি মানুষ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী দেশের বন্যাকবলিত ৭টি জেলা হলো— খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বলা হয়, বন্যায় এখন পর্যন্ত পানিবন্দি হয়ে পড়েছেন ৫২ হাজার ৪৯৩টি পরিবার এবং সর্বমোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ১৬ হাজার ৮০৫ জনে। দুর্গত এলাকায় অসহায় মানুষের সহায়তায় সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, বন্যা ও পাহাড় ধসে এ পর্যন্ত মোট ৫৮ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজার জেলায়। কক্সবাজারে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১৯ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৫ জন, বান্দরবানে ৭ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। বন্যা ও পাহাড়ধসের বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন যাদের মধ্যে খাগড়াছড়িতে ১ জন, বান্দরবানে ২ জন, কক্সবাজারে ২৫ জন এবং চট্টগ্রামে ১২ জন রয়েছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশের বন্যাকবলিত জেলাগুলোর সার্বিক পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ ও বিতরণ কার্যক্রম জোরদারভাবে চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর