Wednesday 15 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদমজী ইপিজেডে আগুন, ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১১:২৫

আগুন নেভানোর কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঢাকা: নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে আগুন লাগে। আগুন লাগার প্রায় ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বুধবার (১৫ জুলাই) ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে একে একে ৯টি ইউনিট পৌঁছায় এবং ৭টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদর দফতরের উপপরিচালক (ঢাকা বিভাগ) মো. ছালেহ উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, ‘আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্ত চলছে। অনেক কাপড় আগুনে পুড়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত কাউকে পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত করে বের করতে হবে। বিস্তারিত আমরা আরও পরে বলতে পারবো।’

বিজ্ঞাপন

 

 

সারাবাংলা/ইউজে/ এএ