Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম

বাকৃবি করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১১:২৯ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ ১১:৪৬

বাকৃবি: বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. লতিফুল ইসলাম। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্বে ছিলেন।

সোমবার (১৩ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-৫ শাখা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এ বদলি ও পদায়ন করা হয়।

আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী।

অফিস আদেশে বলা হয়েছে, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) (চলতি দায়িত্ব) ড. মো. লতিফুল ইসলামকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক হিসেবে বদলি বা পদায়ন করা হলো।

বিজ্ঞাপন

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দফতর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।