Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১০:২৩ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ১০:৪২

ছবি: সংগৃহীত।

ঢাকা: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্র উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ (৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও সিনপটিক অবস্থা বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছেন যে, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তীব্রভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এই সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে আর্দ্রতার আধিক্যের কারণে বৃষ্টিহীন সময়ে কিছুটা অস্বস্তি অনুভূত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, জুলাই মাসের এই সময়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের নদী অববাহিকা ও উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টির তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

 

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে আজ স্বস্তি
৮ জুলাই ২০২৬ ১০:০৪

আরো

সম্পর্কিত খবর