Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিসির নতুন নির্বাহী পরিচালক নাহিদ সুলতানা মল্লিক

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৬ ১৮:২৯ | আপডেট: ৪ জুলাই ২০২৬ ২১:১৭

নাহিদ সুলতানা মল্লিক।

ঢাকা: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে নিয়োগ পেয়েছেন নাহিদ সুলতানা মল্লিক। বর্তমানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) পদে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিসির নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে নাহিদ সুলতানার চাকরি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ন্যস্ত করা হয়েছে। একই আদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘এসপায়ার টু ইনোভেট’ (এটুআই) কর্মসূচির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিককে বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর