Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসা আবেদনকারীদের জন্য ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১৮:২৮

ঢাকা: প্রায় ২ বছর বন্ধ থাকার পর আবার বাংলাদেশের নাগরিকের জন্য চালু হয়েছে ভারতের পর্যটন (ট্যুরিস্ট) ভিসা কার্যক্রম। আর এ ঘোষণা আসতেই ২৮ জুন মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ১ লাখ ৪০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসাকেন্দ্রগুলোতে। এমন পরিস্থিতিতে আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে জন্য ঢাকার ভারতীয় হাইকমিশন।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে এক বার্তায় হাইকমিশন জানায়, বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত।

বিজ্ঞাপন

ভিসা প্রার্থীদের উদ্দেশে হাইকমিশনের বার্তায় বলা হয়, ভিসা পরিষেবা আরও বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরও সাবলীল ও সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়।

এতে আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।