Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ০৯:৩৫

ঢাকা: নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমবে নাকি বাড়বে, সেই সিদ্ধান্ত আজ বৃহস্পতিবার (২ জুলাই) জানা যাবে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে সৌদি আরামকোর নতুন চুক্তি মূল্য বিবেচনা করে গ্রাহকপর্যায়ে বেসরকারি এলপিজির এই নতুন দাম নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন মূল্য সমন্বয়ের ঘোষণা দেয়া হবে। রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এবং একই সঙ্গে নতুন দরপত্রটি কমিশনের নিজস্ব ওয়েবসাইটেও আপলোড করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত জুন মাসের শুরুতে ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমানো হয়েছিল, যার ফলে আগের ১ হাজার ৯৪০ টাকার সিলিন্ডার নেমে আসে ১ হাজার ৮৮৫ টাকায়। সেই সময়ে রান্নার গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি। আন্তর্জাতিক বাজারের ওঠানামার ওপর ভিত্তি করে প্রতি মাসেই এই জ্বালানির দাম পুনর্নির্ধারণ করা হয়, যার ধারাবাহিকতায় আজ দুপুরের পরই জানা যাবে চলতি মাসের খরচ বাড়ছে নাকি কমছে।

 

সারাবাংলা/এনএল/ এএ