Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, আক্রান্ত ১৬৩

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ২০:২৬ | আপডেট: ১ জুলাই ২০২৬ ২০:৪১

ডেঙ্গু। প্রতীকী ছবি

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আরও ১৬৩ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার (১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজন রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১৬৩ জনের মধ্যে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন এবং রাজশাহী বিভাগে রয়েছেন ৪ জন।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৬ হাজার ২৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর