Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের গ্রেট হলে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৮:২৯

ঢাকা: চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘লাল গালিচা’ সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ প্রদান করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে আজ অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন ও কৌশলগত সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সই হয় ।

বিজ্ঞাপন

এই সমঝোতা স্মারকগুলো সইয়ের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর