Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১১:৪৩ | আপডেট: ২৪ জুন ২০২৬ ১৪:৩৯

সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (২৪ জুন) থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বিশেষ প্ল্যানারি সেশন।স্থানীয় সময় সকাল ৯টায় ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজের তথ্যানুযায়ী, অনুষ্ঠানের শুরুতেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা উদ্বোধনী বক্তব্য দেন।

তিনি বলেন, এই সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক ও কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সেশনে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশ নিয়েছেন। আয়োজনের বিরতিতে বিশ্বনেতারা ফটোসেশনে অংশ নেন এবং বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করেন।

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর