Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া ও রবি আজিয়াটা সিইওদের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৬ ১৩:২৮ | আপডেট: ২৩ জুন ২০২৬ ১৭:২০

প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া গ্রুপের সিইও বো লিংগামের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: মালয়েশিয়া সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির দুই শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান এয়ারএশিয়া ও রবি আজিয়াটা-র প্রধান।

সোমবার (২২ জুন) কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ ও এভিয়েশন খাতে মালয়েশিয়ার নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদৎ স্বাধীন।

সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমে সাক্ষাৎ করেন রবি আজিয়াটা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিক রিজাল কামিল নিক ইব্রাহিম তামিল। সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সামগ্রিক উন্নয়ন ও ডিজিটাল অবকাঠামো বিনির্মাণ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে দ্রুত ফাইভ-জি নেটওয়ার্ক চালু করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় বাংলাদেশে বিনিয়োগবান্ধব বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আজিয়াটা গ্রুপের সিইও।

বিজ্ঞাপন

এরপর স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ারএশিয়া গ্রুপের সিইও বো লিংগাম। আলাপকালে এয়ারএশিয়ার প্রধান বাংলাদেশের এভিয়েশন খাতের প্রসারের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশে এয়ারএশিয়ার ব্যবসায়িক পরিধি সম্প্রসারণ এবং এভিয়েশন খাতের অবকাঠামোগত উন্নয়নে নতুন করে বিনিয়োগের আগ্রহের কথা জানান তিনি। প্রধানমন্ত্রী তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর