Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৬ ১৫:২৩ | আপডেট: ২১ জুন ২০২৬ ১৭:০৯

দেশ ত্যাগের আগে বিমান বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার স্ত্রী ড. জুবাইদা রহমান।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

রোববার (২১ জুন) বিকেল পৌনে তিনটার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

সফরসঙ্গীদের তালিকায় আরও রয়েছেন মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী আজ দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা ছাড়েন। এই ছয় দিনের গুরুত্বপূর্ণ সফরে তিনি ২১ ও ২২ জুন মালয়েশিয়ায় অবস্থান করবেন এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন। সফর শেষে ২৬ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর