ঢাকা: ৪৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার পদ থেকে সুপারিশকৃত ৭ জন প্রার্থীকে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৮ জুন) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় উর্মি দাশ, মীরসরাই উপজেলায় আবু ফরহাদ মুরাদ এবং রাঙ্গুনিয়া উপজেলায় মো. অপু রায়হানকে পদায়ন করা হয়েছে। এ ছাড়া সুনামগঞ্জের দিরাই উপজেলায় সৌমিক রহমান তালুকদার, রংপুরের তারাগঞ্জে মো. আহনাফ হাসান খান, ময়মনসিংহ সদরে সিহাব সাকিব ঈশান এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আশরাফুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, নবনিযুক্ত এই কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৯ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকার বেতন স্কেলে ‘থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা’ পদে এই স্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে।