Tuesday 16 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরে নিশ্চয়ই আমি ভারতে যাব: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ১৪:২০

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যথাযথ ব্যবহার করা হয়নি। ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তবে পরে তিনি ভারতে যাবেন।

মঙ্গলবার (১৬ জুন) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সকাল ১১টা ৩০ মিনিটে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমার সঙ্গে যথাযথ ব্যবহার করা হয়নি। আমাকে যেভাবে রাখা হয়েছে, বসানো হয়েছে, সেটা ঠিক হয়নি বলে আমার কাছে মনে হয়েছে। যেখানে বসতে দেওয়া হয়েছে, সেটাও ভালো মনে হয়নি। তবে হাইকমিশন আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। পরবর্তীতে আমি নিশ্চয়ই ভারতে যাবো’, বলেন তিনি।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে তিনি বলেন, দিল্লি সফরের সময় বিমানবন্দরে তাকে কিছু সময় আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই তিনি দেশে ফিরে আসেন এবং বিষয়টিকে তিনি ‘অসন্তোষজনক আচরণ’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও জানান, সফরকালীন সময়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে তাকে যথাযথ সহায়তা ও সৌজন্য প্রদর্শন করা হয়েছে।

ব্রিফিংয়ে উপদেষ্টা সরকারের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যতে ভারত সফর ও আন্তর্জাতিক অংশগ্রহণ অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

রোববার (১৪ জুন) ঢাকা থেকে ডা. জাহেদ উর রহমান দিল্লি যান ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি প্রবেশে বাধার মুখে পড়েন। পরে তিনি কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন।

এদিকে সূত্র জানায়, উপদেষ্টার ভারত সফর সম্পর্কে আগেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর