Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বুকে ব্যাথা নিয়ে সিএমএইচে ভর্তি মুশফিক ফজল আনসারী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৬ ০০:০৫ | আপডেট: ১৬ জুন ২০২৬ ১০:৩৯

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। ছবি: সংগৃহীত

ঢাকা: রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সিএমএইচের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

কোস্টারিকা-তে সংযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রদূতের পরিবার জানায়, জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’-এর লক্ষণ শনাক্ত করেন চিকিৎসকেরা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তিনি সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

চিকিৎসকেরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার আরও বিস্তারিত মূল্যায়নের জন্য আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি ‘সিটি অ্যানজিওগ্রাম’ (CT Angiogram) করা হবে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অবগত হওয়ার পর মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তার ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. মনোয়ারুল কবির বিটুকে হাসপাতালে পাঠান। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

মুশফিকুল ফজল আনসারীর পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সারাবাংলা/জিএস/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর