Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুল বর্ষ উপলক্ষ্যে ১৮-২০ জুন দেশব্যাপী অনুষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ১৫:৫৮

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

ঢাকা: নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলায় ও ৭৪টি প্রত্যন্ত উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

রোববার (১৪ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, নজরুল বর্ষ পালনের জন্য এরইমধ্যে জাতীয় পর্যায়ে বিশেষ কমিটি গঠন, লোগো ও পোস্টার তৈরি, বিশেষ ক্যালেন্ডার প্রণয়ন এবং স্মারক ডাকটিকেট প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, নজরুল বর্ষের উদ্বোধন উপলক্ষ্যে দেশের ৬৪টি জেলায় এবং ৭৪টি প্রত্যন্ত ও বিশেষ উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানমালা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের চলতি অর্থ বছরের বাজেট হতে সংশ্লিষ্ট জেলা ও উপজেলাগুলোতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংস্কৃতি মন্ত্রী আরও বলেন, শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যেই নজরুলবর্ষ পালন সীমাবদ্ধ থাকবে না। নজরুলের সাহিত্যকর্ম, সংগীত ইত্যাদি বিষয়ে যাতে আরও উন্নত মানের গবেষণা করা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সেই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও জাতীয় কবির সৃষ্টিকর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, নজরুল ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে এক আপসহীন কণ্ঠস্বর। নজরুলের জীবনদর্শনের অন্যতম ভিত্তি হল অসাম্প্রদায়িকতা ও মানবিক ঐক্য। তিনি হিন্দু-মুসলিম তথা ধর্মের ভেদাভেদ ভুলে একটি সাম্যের সমাজ গঠনের আহ্বান জানিয়েছিলেন।

তিনি বলেন, কবির সাহিত্য ও সংগীতে যেমন ইসলামী ঐতিহ্যের সৌন্দর্য ফুটে উঠেছে, তেমনি হিন্দু পুরাণ ও সংস্কৃতির প্রতিও তিনি দেখিয়েছেন গভীর অনুরাগ। তিনি বিশ্বাস করতেন মানুষের পরিচয় তার মানবতায় এবং আজকের বাংলাদেশেও কবির এই চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক। মন্ত্রী আরও বলেন, বাংলা সাহিত্যে নজরুলের যে অবদান বিগত ১৭ বছরে সেভাবে উপস্থাপিত হয়নি। বেগম খালেদা জিয়ার সময়ে এবং বর্তমান সরকার জাতীয় কবির সাহিত্যকর্ম ও দর্শনকে দেশ ও বিদেশে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে এই বড় প্রস্তুতি গ্রহণ করেছে। গুগল ট্রেন্ডস এবং সারাবাংলা ডটনেটের পাঠকদের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের এই বছরব্যাপী পরিকল্পনাটি নজরুল চর্চায় একটি নতুন মাত্রা যোগ করবে।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর