Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৯:৫৭

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টায় পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তার সহধর্মিণী হাসিনা আহমেদ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী পৌরসভা প্রাঙ্গণে সমবেত স্থানীয় জনসাধারণের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, পেকুয়া পৌরসভার এই নতুন যাত্রা এলাকার সামগ্রিক উন্নয়নের পথকে ত্বরান্বিত করবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিটি জনপদকে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, চলতি বছরের ১৭ মে সরকার কক্সবাজার জেলার পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে ঘোষণা করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছিল। স্থানীয় মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণে এই নতুন পৌরসভা গঠন করা হয়েছে, যা এলাকাটির প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর