Saturday 13 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৬ ১৯:০৬ | আপডেট: ১৩ জুন ২০২৬ ২০:৩২

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম: চব্বিশের গণঅভ্যুত্থানের শহিদ মো. ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের পেকুয়ায় শহিদ মো. ওয়াসিম আকরামের গ্রামের বাড়িতে যান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং তার সহধর্মিণী হাসিনা আহমেদ।

প্রধানমন্ত্রী শহিদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং তার আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন। এরপর তিনি শহিদ ওয়াসিমের বাবা-মা ও ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শহিদ পরিবারের সদস্যদের হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশ ও জাতির জন্য ওয়াসিমের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।’

তিনি আরো বলেন, ‘শহিদ পরিবারের পাশে সরকার সব সময় থাকবে এবং তাদের যেকোনো প্রয়োজনে সহায়তা অব্যাহত রাখবে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহিদ হন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ওয়াসিম আকরাম।