Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১২:২১ | আপডেট: ১২ জুন ২০২৬ ১৫:১৯

ছবি: সংগৃহীত

ঢাকা: আজ ১২ জুন আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বজুড়ে শিশুশ্রমের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়। এবারের আন্তর্জাতিক প্রতিপাদ্য হলো ‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি ঘিরে নানা আনুষ্ঠানিকতা আয়োজন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে দিবসটির জন্য এবারের দেশীয় প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) গত ৮ জুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু শ্রমের সঙ্গে যুক্ত রয়েছে। এদের মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত। শিশুশ্রমের এই পরিসংখ্যান বিশ্বব্যাপী একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি তুলে দিবসটি পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে