Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিগত সরকারের সহযোগী সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ২১:০৯

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

ঢাকা: বিগত সরকারের আমলে গুম-খুন ও ভোট চুরির মতো কর্মকাণ্ডে সহযোগিতাকারী সাংবাদিকদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

রোববার (৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ’র এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, গণমাধ্যমের স্বাধীনতা মানেই অপরাধ করার সুযোগ নয়, তাই যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের প্রচলিত আইনের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনা হবে।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বিগত ১৭ বছরের গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, আওয়ামী লীগ সরকারের সময়ে বেশ কিছু সাংবাদিক ও গণমাধ্যম সরাসরি গুম, খুন এবং ব্যাংক ডাকাতির পক্ষে জনমত তৈরির কাজ করেছেন। তিনি বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বলেন, এসব প্রতিষ্ঠান অতীতে বিএনপি ও বর্তমান সরকারের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের সাংবাদিকদের কোণঠাসা করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে অনেক বিতর্কিত সাংবাদিক ভিন্ন পরিচয়ে বিভিন্ন গণমাধ্যমে পুনর্বাসিত হচ্ছেন। তিনি নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার ঘটনাকে গণমাধ্যমের একাংশ কর্তৃক উদযাপনের বিষয়টিও সংসদে তুলে ধরেন। তিনি জানতে চান, এসব বিতর্কিত সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে সরকার কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেছে কি না। এর জবাবে প্রতিমন্ত্রী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর