Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৬ ১৩:১১ | আপডেট: ৩ জুন ২০২৬ ১৪:২২

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (৩ জুন) এক বার্তায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি। ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

অভিনন্দন বার্তায় মার্কিন রাষ্ট্রদূত উল্লেখ করেন, ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন। এই জয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে স্থানীয় সময় মঙ্গলবার (২ জুন) সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। নির্বাচনে খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস। সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা গোপন ব্যালটের মাধ্যমে দুই প্রার্থীকে ভোট দেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ১৯০টি। খলিলুর রহমান পেয়েছেন ৯৯ ভোট এবং সাইপ্রাসের কাকোরিস ৯১ ভোট পেয়েছেন। ৮ ভোটের ব্যবধানে সাইপ্রাসের প্রার্থীকে হারিয়েছেন খলিলুর রহমান।

বিজ্ঞাপন