Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাতে ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৬ ২২:৩৫ | আপডেট: ২৯ মে ২০২৬ ১৭:০৯

ঝোড়ো হাওয়া। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের সাতটি অঞ্চলে বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রাজশাহী ও পাবনা অঞ্চলকেও এই সতর্কবার্তার আওতায় রাখা হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, রাত ১টা পর্যন্ত এসব অঞ্চলের ওপর দিয়েও অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর