Sunday 24 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৬ ২৩:৫৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিআরপি প্রতিনিধি দল।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

রোববার (২৪ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের এই বিশেষ সাক্ষাতে দেশের পক্ষাঘাতগ্রস্ত মানুষের সামগ্রিক পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, সাক্ষাৎকালে সিআরপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের প্রতিষ্ঠানের চলমান চিকিৎসা সেবা, পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন।

বিজ্ঞাপন

এই বিশেষ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে পক্ষাঘাতগ্রস্ত ও প্রতিবন্ধী মানুষের সেবায় নিয়োজিত সিআরপির শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. ভ্যালেরি এ. টেইলর, ট্রাস্টির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান এবং ট্রাস্টি মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী দেশের পক্ষাঘাতগ্রস্ত ও দুস্থ মানুষের চিকিৎসা এবং পুনর্বাসনে সিআরপির দীর্ঘদিনের মানবিক কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি এই সেবামূলক কাজের ধারাকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর