Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ১৫:০৫ | আপডেট: ২৩ মে ২০২৬ ১৬:৪০

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: ময়মনসিংহের ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর ২টা ২৫ মিনিটে ত্রিশাল উপজেলার বৈলর কানহর মোড়সংলগ্ন ধরার খাল পুনঃখনন উদ্বোধনস্থলে পৌঁছান তিনি।

এর আগে, আজ সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, দুপুরে বৈলর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন শেষে নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে বিকেল ৫টায় স্থানীয় নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ময়মনসিংহ জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।